ফ্রান্সের বিক্ষোভ
ফ্রান্সে সহিংস বিক্ষোভ, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ
ফ্রান্সে সহিংস বিক্ষোভ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। জনসমাগম ও মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপের পাশাপাশি সহিংসতা নিয়ন্ত্রণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে দেশজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন। এসব ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।